০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চন্দনাইশের কৃতি সন্তান জামাল উদ্দিন কেসিদে ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী ও সেবামূলক সংগঠন কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব)-এর ২০২৬ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামের সাবেক জেলা নাজির ও চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ জামাল উদ্দিন।

গত ২ মে ২০২৬ তারিখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ক্লাবের সাধারণ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। পরবর্তীতে ৭ মে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের বৈঠকে নির্বাহী সদস্যদের সর্বসম্মত সমর্থনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

মোহাম্মদ জামাল উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের সন্তান। ১৯৭৬ সালে জন্মগ্রহণকারী এই গুণী ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সততা, নেতৃত্বগুণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এর আগে তিনি কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব)-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও দি চিটাগাং কো-অপারেটিভ অফিসার্স সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির সহ-সভাপতির দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে তিনি দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন।

তার এই নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ী মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কেসিদে ইনস্টিটিউট আরও গতিশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।

উল্লেখ্য, কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসারদের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান। তৎকালীন প্রথম ভারতীয় বংশোদ্ভূত বাঙালি বিভাগীয় কমিশনার স্বর্গীয় কে সি দে ১৯১৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ডিএস/.

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চন্দনাইশের কৃতি সন্তান জামাল উদ্দিন কেসিদে ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত : ১২:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬