চট্টগ্রাম মহিলা ক্লাব লিমিটেডের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) সকালে মুনিরা মোজাহের হোসনে আজিজ ফাউন্ডেশনের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজ গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহিলা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হোসনে আরা আজিজ। তিনি বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। নারী উন্নয়ন ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে চট্টগ্রাম মহিলা ক্লাব ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা ক্লাবের জেনারেল সেক্রেটারী সালমা আশরাফ, সহ-জেনারেল সেক্রেটারী সাবেরা সারওয়ার নিনা, ট্রেজারার নাহিদ ফরমান চৌধুরী, সদস্য সাহেদা চৌধুরী, রওশন আরা কামাল, রাবিয়া চৌধুরী, হাসনা রিয়াজ ও আফরিন মহিউদ্দিনসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করা হয়। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিএস./




















