জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ঝিংগার ভিটা গ্রামের মোঃ আঃ লথিফ এর ছেলে মোঃ এনামুল হক সাগর কে গত রাতে সরিষাবাড়ী থানার পুলিশ রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
ভূক্ত ভোগীর অভিযোগের আলোকে ঘটনার বিবরণে জানা যায় গত ৬/০৫/২০২৬ইং রোজ বুধবার আনুমানিক সকাল ১০টায় মহাদান ইউনিয়নের ঝিংগার ভিটা গ্রামের বাদী মোঃ হুমায়ুন কবির(৪০) পিতা মৃত ফজলুল হক এর নিজ দখলি জমির গাছের বাগান থেকে বিবাদী মোঃ আঃ লথিফ(৫৫) মোঃআমিনুর (৫০)পিতা মৃত শুক্কুর আলী গং, বাদীর বাগান থেকে গাছ কাটতে গেলে বাদীর সাক্ষীগন গাছ কাটতে বাধা দেওয়ায় ১নং সাক্ষী ও ২নং সাক্ষীর উপর ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি মারতে থাকে, বিবাদীরে হাত থেকে দুই জনকে মারপিট ফিরাতে ৩,৪,৫নং সাক্ষী এগিয়ে গেলে উভয় বিবাদীগং তাদের উপরও চড়াও হয় এবং মারধর করেন। ঐ সময় ৩ নং বিবাদী মোঃ এনামুল হক সাগর(২৫) দেশিয় চাইনিজ কুড়াল নিয়ে মারতে উদ্ধত হলে এলাকার মানুষ তাদের নিভৃত করে এবং আহত দুই সাক্ষীকে দ্রুত চিকিৎসার জন্য সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি দেন।
বাদীর অভিযোগের আলোকে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে ঘটনার সত্যতা পেলে গতকাল রাত আনুমানিক ১টায় ৩নং বিবাদী দুর্ধর্ষ সন্ত্রাসী এনামুল হক সাগরকে ইফতার করে থানায় নিয়ে আসে এবং তাকে আজ সকাল ১১:৩০টায় জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হাসান বলেন অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি, এবং তিন নং বিবাদী এনামুল হক সাগরকে গ্রেফতার করতে সক্ষম হই,বাকী আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলমান। গ্রেপ্তার কৃত আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
ডিএস./




















