গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন এর মৃত্যু হয়েছে এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী।
শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে সংঘবদ্ধ চোর চক্র হানা দেয়। এ সময় একটি গোয়াল থেকে গরু বের করার চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে যায়। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে চুর চক্রের তিন জনকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ আটক করে গণপিটুনি দেন ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএস,./




















