০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে পুলিশ সপ্তাহের কার্যক্রম।

রোববার বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ও সুশৃঙ্খল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করা হয়। উল্লেখযোগ্য চেকপোস্টগুলোর মধ্যে রয়েছে নাহার পেট্রোল পাম্প সংলগ্ন মৌলভীবাজার সড়ক, ১০ নম্বর চত্বর, ভানুগাছ সড়কে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা এবং হবিগঞ্জ সড়কের বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে।

এছাড়াও শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা যায় পুলিশ সদস্যদের।

দিনের কর্মসূচির শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু। তিনি বলেন, “পুলিশ সপ্তাহ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আইন-শৃঙ্খলা রক্ষায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহের উদ্বোধন, র‌্যালি ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম

প্রকাশিত : ০৫:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬