“রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১১ মে) শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। এসময় তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক প্রত্যাশা ব্যক্ত করেন যে, কারাগারসমূহ শুধু বন্দীশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে, যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শেরপুর সাইফুল ইসলাম কমল, জেলা জেল সুপার, শেরপুর শাহ্ রফিকুল ইসলাম, শেরপুর জেলা(ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুস সেলিম উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক কারা প্রাঙ্গণে পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও গার্ড অব অনার প্রদান করেন।
ডিএস./




















