০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

পর্যটকদের সঙ্গে সংঘর্ষের একদিন পরই গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটকদের ওপর হামলার ঘটনার একদিন পরই কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সংঘর্ষের জেরে সৈকত এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে পরিচালিত হয়েছে অভিযান।

গতকাল রবিবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১১টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে সকালে ইউএনওর নির্দেশে মুরাদপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের স্বেচ্ছায় দোকান সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্দেশনা অমান্য করায় বিকালে উচ্ছেদ অভিযান চালানো হয়।

প্রসঙ্গত, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালী সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আগত পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১২ জন পর্যটক আহত হন। পরে পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন সহ পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন, গুলিয়াখালী সৈকত সরকারি সম্পত্তি। এখানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, পর্যটকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কালাম ও সুমন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পর্যটকদের সঙ্গে সংঘর্ষের একদিন পরই গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ০৫:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬