ফরিদপুরে চিকিৎসা, শিক্ষা ও সাধারণ অনুদান ক্যাটাগরিতে মোট ৫১ জন অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে ১ লাখ ৩২ হাজার টাকা নগদ সহায়তা ও ফরিদপুর জেনারেল হাসপাতালকে ২ লক্ষ্য টাকার জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১ টায় জেলা পরিষদের হলরুমে এ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সানজিদা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ দুস্থদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডিএস./




















