১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সাতকানিয়ায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত, ৫ বাস চালককে জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় শব্দদূষণ রোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি বাসের চালককে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার( ১১মে) কেরানীহাট বাজার ও আশপাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বাসগুলোতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন খুলে ফেলা হয়।

এ সময় চালক ও পরিবহন মালিকদের ভবিষ্যতে যানবাহনে নিষিদ্ধ হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

ডিএস,.

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতকানিয়ায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত, ৫ বাস চালককে জরিমানা

প্রকাশিত : ০৫:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬