০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ফরিদপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় নার্সদের ক্ষমতায়ন”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে

মঙ্গলবার (১২ মে) ২৬ সকাল ৮ টায় মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যােগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে হাসপাতালের হল রুমে দিবসটি উপলক্ষে নানা ধরনের আয়োজনের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনএ’র সভাপতি নাসির উদ্দিন পলাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তারা নার্সদের পেশাগত দায়িত্ব, মানবিক সেবা এবং স্বাস্থ্যখাতে তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেনন একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক পরিচর্যা, মানসিক সাহস জোগায়। স্বাস্থ্যখাতের উন্নয়নে নার্সদের যথাযথ মূল্যায়ন, আধুনিক প্রশিক্ষণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বিএনএ’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, মেট্রন শামসুন্নাহার, নার্স শেফালী ঘোষ ও রুবি আক্তারসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীরা বৃত্ত।

এর আগে দিবসটি উপলক্ষে দুই শতাধিক নার্সের অংশগ্রহণের মাধ্যমে হাসপাতালটি থেকে একটি র‍্যালী বের করা হয়, এ সময় ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে নানা আয়োজনে নার্স দিবস পালিত

প্রকাশিত : ০১:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬