০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

আখাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-  ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযানে চালিয়ে ৬৭ (সাতষট্টি)পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিন মাদক কারবারি হলেন, মোঃ পারভেজ মিয়া (২৬),পিতা-আব্দুল বারেক,গ্রাম-হরিপুর,ইউনিয়ন-মনিয়ন্দ,থানা-আখাউড়া,মোঃ রাসেল মিয়া (২৮),পিতা-তাজু মিয়া ও মেহেদী হাসান (২০),পিতা-বাদশা মিয়া উভয় গ্রাম-গোপীনাথপুর,ইউনিয়ন-চন্ডিদুয়ার উভয় থানা-কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাত ০১ঃ৪৫ মিনিটের দিকে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার মনিয়ন্দ ইউনিয়নের অন্তর্গত হরিপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ পারভেজ মিয়ার টিনের ঘরের পূর্ব ভিটির দক্ষীণ পাশের কক্ষ থেকে তল্লাশী চালিয়ে তাদের সবাইকে হাতে নাতে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো জব্দ করে।

এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-  ৩

প্রকাশিত : ০৪:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬