০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

আবাসিক গ্যাসে ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিং,প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় আবাসিক এলপিজি গ্যাস সিলিন্ডারে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিং, করার অভিযোগে “রাসা ইন্টারন্যাশনাল” নামের একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এই অভিযান চালিয়ে ঐ প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিং স্টেশনটিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নিয়মবহির্ভূতভাবে আবাসিক এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল (ক্রস ফিলিং) করছে। এই অপরাধের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী চৌধুরী মাহবুবুল আলমকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, “বাসাবাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার অনুমোদনহীনভাবে পাম্পে বা অন্য কোথাও রিফিল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি মূলত ক্রস ফিলিং। এর মাধ্যমে কোন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে এতে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাননাশের আশঙ্কা ছাড়াও বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

আবাসিক গ্যাসে ঝুঁকিপূর্ণ ক্রস ফিলিং,প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬