০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

যশোরে অস্ত্রসহ যুবদলের নেতা পরিচয় দানকারী মাদক ব্যবসায়ী আটক

যশোরের বিরামপুর গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোরের সদস্যরা। মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম সদর উপজেলার বিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা যশোর যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা বলেছেন, যুবদলের কোথাও কোন কমিটি নেই তাছাড়া বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। তারা বলেন, অপরাধী যেই হোক কাউকেই প্রশ্রয় দেবে না যুবদল। তারা আরো বলেন, ষরবিউল নামে দুইজন আছে,কোন রবিউল সেটা আমাদের খোঁজখবর নিতে হবে। যদি দলের কোন সদস্য হয়ে থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, রবিউলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার নেতৃত্বে এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। তার বোন নওয়াপাড়া ইউনিয়নের একটি দলের নেত্রী এবং তিনি নিজে যুবদলের নেতা পরিচয় দেয়ায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না কেউ। সম্প্রতি তিনি এলাকার মাদক ব্যবসায়ী জাফরের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া চাঁদাবাজি ও সালিশ বিচারের নামে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন বলে স্থানীয়দের দাবি। তার আটকের খবরে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যশোরে অস্ত্রসহ যুবদলের নেতা পরিচয় দানকারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৫:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬