০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নির্মাণে সিডিএ’র উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন “চট্টগ্রাম শহরের লালখান বাজার হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ” প্রকল্পের আওতায় আগ্রাবাদ এলাকায় র‍্যাম্প নির্মাণে বাধা সৃষ্টি করা ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে

মঙ্গলবার (১২ মে) ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ডেবারপাড় সংলগ্ন এলাকায় সিডিএ’র অথরাইজেশন-২ ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন।

অভিযানে বাংলাদেশ রেলওয়ে থেকে লীজকৃত ০.২২ একর জমিতে গড়ে ওঠা অননুমোদিত এসব স্থাপনা অপসারণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযানকালে শতাধিক পুলিশ সদস্য ও র‍্যাব সদস্য মোতায়েন ছিল।

সিডিএ সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আগ্রাবাদ থেকে বিমানবন্দরমুখী আপওয়ার্ড র‍্যাম্প নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রকল্প এলাকার প্রতিবন্ধকতা দূর হবে এবং নির্মাণকাজ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, অথরাইজড অফিসার-২ মো. তানজিব হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস আক্তার, মো. হামিদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র‍্যাম্প নির্মাণে সিডিএ’র উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ০৫:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬