০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা

ঠাকুরগাঁওয়ে টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট বাজারে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সিডের ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাট বাজারের ডিলার নাসিরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম।

কর্মশালায় দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোফাখায়রুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে কৃষকদের উন্নতমানের বিভিন্ন বীজ—ধান, ভুট্টা, গম, সরিষা, সবজি ও মৌসুমি ফসলের বীজের গুণাগুণ, সঠিক ব্যবহার পদ্ধতি এবং ফলন বৃদ্ধিতে এসব বীজের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

কর্মশালায় বক্তারা কৃষিখাতে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি টেকসই কৃষি পদ্ধতির গুরুত্ব এবং পরিবেশবান্ধব চাষাবাদে বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, অন্যদিকে পরিবেশ দূষণ কমে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিও হ্রাস পায়। এছাড়াও এ সময় কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের মনিটর অফিসার সেলিম রেজা, সিনিয়র টেরিটোরি সেলস অফিসার মো. রুহুল আমিন এবং টেরিটোরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান।

কর্মশালায় এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী দিকনির্দেশনা গ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা

প্রকাশিত : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬