১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

কুমিল্লায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে ) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রিপন দক্ষিণ চর্থা এলাকার মাহে আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

র‌্যাবের ক্যাম্প কমান্ডার জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা-এ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে র‌্যাব-১১ জানিয়েছে, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৩৮২ জন চাঞ্চল্যকর অপরাধীসহ বিপুল সংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১৭৫টি অস্ত্র, ১ হাজার ৫১৬ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়া হত্যা, ধর্ষণ, অপহরণ, ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত বহু আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

ডিএস,/

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত : ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬