০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ফেসবুকে বিতর্কিত পোস্ট, ঢাকা কলেজ প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমপি-মন্ত্রীদের ডিও লেটার নিয়ে বিতর্কিত পোস্ট করায় ঢাকা কলেজের এক প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)।

২৭তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আরিফ মোহাম্মদ ফরহাদের বিরুদ্ধে সরকারি চাকরিবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নায়েম সূত্রে জানা গেছে, চলমান ২০৭তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণরত অবস্থায় গত ৯ মে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন আরিফ মোহাম্মদ ফরহাদ।

পোস্টে তিনি অভিযোগ করেন, এমপি-মন্ত্রীদের ডিও লেটার টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ব্যক্তি তা কিনে নিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও দলীয় কর্মীরা এসব ডিও লেটার পান না।

এমন আচরণের প্রেক্ষিতে পরে ১০ মে নায়েম থেকে শোকজ নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারীর জন্য এ ধরনের বক্তব্য শোভন আচরণ, পেশাগত নিরপেক্ষতা, প্রশাসনিক সৌজন্য ও সরকারি চাকরিবিধির পরিপন্থি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নির্দেশনা এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে বলা হয়েছে।

ডিএস./

ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন গাজীপুরের শাহিদুল

ফেসবুকে বিতর্কিত পোস্ট, ঢাকা কলেজ প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত : ০৪:৫১:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬