০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংলাপের আয়োজন করে শ্রীমঙ্গল পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি)। অনুষ্ঠানে সহযোগিতা করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ইয়াকুব আলী এবং উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে পিএফজি’র সিলেট কো-অর্ডিনেটর আকলিমা খাতুন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও সম্প্রীতির সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান।

ডিএস,/

ট্যাগ :
জনপ্রিয়

চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার

শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬