০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

লোহাগাড়ায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাওলানা আবুল কাশেম (৬০) নামে এক সুপার নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত আব্দুর সোবহানের পুত্র ও চরম্বা নয়া বাজারস্থ জামেউল উলুম মাদরাসার সুপার।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষরা নিহতের চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধীয় জায়গায় প্রতিপক্ষরা স্থাপনা নির্মাণের কাজ করছিল। এ সময় মাওলানা আবুল কাশেম বাঁধা প্রদান করলে প্রতিপক্ষরা লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তার তার মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় বিধবা নারীর সম্পত্তি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

লোহাগাড়ায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাদরাসা সুপার নিহত

প্রকাশিত : ০৫:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬