০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ক্ষুদে বার্তায় উপবন এক্সপ্রেসে তল্লাশি,টয়লেটে মিললো বিপুল পরিমান গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস টেনকে অনির্ধারিত যাত্রা বিরতি করিয়ে ট্রেনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোরের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা এই ট্রেনে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ভোরে সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ উপবন এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধারে অভিযান চালাতে আমাদের কাছে হঠাৎ একটি বার্তা পাঠান।

আমরা এই বার্তা পেয়ে ওনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেনের কোনো যাত্রা বিরতি না থাকা সত্বেও ট্রেনটিকে থামানোর ব্যাবস্থা করি। পরবর্তীতে উক্ত বার্তার রেশ ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের জিআরপি সদস্যরা তল্লাশি চালিয়ে ‘চ’ বগিতে মালিক বিহীন অবস্থায় টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি ।

ডিএস./

ট্যাগ :

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ক্ষুদে বার্তায় উপবন এক্সপ্রেসে তল্লাশি,টয়লেটে মিললো বিপুল পরিমান গাঁজা

প্রকাশিত : ০৫:১৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬