১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

মান্দা থানার অভিযানে ট্যাপেন্ডাডলসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর মান্দা থানার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি এপাচি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মান্দা উপজেলার পিরপালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নবগ্রাম এলাকার মৃত আজীবর রহমানের ছেলে মো. হারুনুর রশিদ হারুন (৪৫), উত্তর পারইল এলাকার মো. আব্দুল বারীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৯) এবং একই এলাকার মো. আব্দুল আজিজের ছেলে মো. জহুরুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং যাতায়াত ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি এপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।

মান্দা থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মান্দা থানার অভিযানে ট্যাপেন্ডাডলসহ তিন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ১১:১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬