০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

সীতাকুণ্ডে নিজের জীবন দিয়েও মেয়েকে বাঁচতে পারলেন না মা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাওয়া ২২ মাস বয়সী শিশুকন্যাকে বাঁচতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার (২৮)। এ ঘটনায় তার আহত শিশুটিও হাসপাতালে নেওয়ার পর মারা যান।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তারিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়-এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিনে স্বামী ও সন্তানকে নিয়ে ভাটিয়ারী গাল্ফ ক্লাব এলাকায় ঘুরতে গিয়েছিলেন তারিন। রাতের দিকে মোটরসাইকেলে করে নগরীর লালখান বাজারের উদ্দেশ্যে ফেরার পথে বিএমএ গেইট এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে শিশুটি সড়কে পড়ে যায়। সন্তানকে বাঁচতে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে ছুটে যান মা তারিন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। গাড়িটি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

মিরসরাইয়ে ছেলে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করলো বৃদ্ধ বাবাকে

সীতাকুণ্ডে নিজের জীবন দিয়েও মেয়েকে বাঁচতে পারলেন না মা

প্রকাশিত : ০২:৫৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬