০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে অনুদান অর্থ বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

দিনাজপুর-৩ সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, কর্মসংস্থান পেলে তাঁরাও উন্নয়নের অংশীদার হতে পারে। অনুদান শুধু অর্থ নয়- একটি স্বপ্নকে বাস্তবায়ন করার সাহস। কর্মসংস্থান শুধু উপার্জন নয় বরং নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় অঙ্গিকার। নিজেকে প্রতিবন্ধী না ভেবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্ভী করতে পারে। শুধু সহযোগিতার প্রয়োজন।

১৬ মে শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ভিউ ফাউন্ডেশন ও উত্তোরণ প্রতিবন্ধী সংস্থা দিনাজপুর এর আয়োজনে এবং রোটারী ক্লাব অব বারীধারা- ঢাকা’র সহযোগিতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের নারী ও পুরুষের মাঝে আর্থিক সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রোটা: আলী আসফাক এফসিএ, ট্রাস্টি, ভিউ ফাউন্ডেশন এবং পোট প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব বারিধারা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব বারিধারা ঢাকা’র প্রেসিডেন্ট মেহেরুন-এন-ইসলাম ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: সাইফুল খান শাহিন। সূচনা বক্তব্য রাখেন উত্তোরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম। প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম একশত জন প্রতিবন্ধীদের মাঝে ৪০ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন। সঞ্চলকের দায়িত্ব পালন করেন অনামিকা পান্ডে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে অনুদান অর্থ বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

প্রকাশিত : ০৩:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬