০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

আশুগঞ্জে গাঁজা উদ্ধার,দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১২ (বারো) কেজি গাঁজাসহ মোঃ সোহেল মিয়া ও মোঃ আরিফ হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) বিকেল ০৫ঃ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

মাদক কারবারি সোহেল মিয়া জেলার বিজয়নগর থানার ইকরতলী গ্রামের বর্তমান ( মনিপুর কল্যাণপুর আতকাপাড়া বিয়াবাড়ীর )বাছির মিয়ার ছেলে এবং মোঃ আরিফ হোসেনও একই এলাকার কালাছাড়া (তালগাইচ্ছা হাটির)জসিম মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে,আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদ পেয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় উপরে উল্লেখিত সময়ে অভিযান চালিয়ে তাদের হেফাজত হতে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল এর বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে৷ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে এ- সংক্রান্ত বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

আশুগঞ্জে গাঁজা উদ্ধার,দুই মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জে গাঁজা উদ্ধার,দুই মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত : ০৪:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬