০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে কসবায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাঁচ বছরে সারা দেশে করা হবে ২৫ কোটি বৃক্ষরোপণ এমন অভিপ্রায় ব্যাক্ত করা বর্তমান সরকারের নির্বাচনী প্রচারণায় করা প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে ও অর্থায়নে জেলা ব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদির মিয়া সভাপতিত্বে কসবা উপজেলার ডাকবাংলো ও কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে আয়োজন করা এ কর্মসূচিতে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। কর্মসূচির উদ্বোধন করে সিরাজুল ইসলাম সিরাজ তার বক্তব্যে বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

সরকারের ঘোষিত এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে এবং বাস্তবে রুপ দিতে জেলা পরিষদ সর্বোচ্চ সহযোগিতা সহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সিরাজুল ইসলাম সিরাজ অনুষ্ঠানে আগত সবাইকে নিয়ে ডাকবাংলো ও কোল্লাপাথরের শহীদ সমাধিস্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। তার পাশাপাশি জাতির জন্য আত্মদানকারী শহীদদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে লক্ষ্যে আগামী সুন্দর বাসযোগ্য একটি বাংলাদেশ গড়তে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত করা হবে বলে জানা গেছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে কসবায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬