০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
 আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেঘনায় কৃষকদের মাঝে উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অপরাধ ও অপরাধীদের দমন করা অপরিহার্য। অপরাধী তো শুধুই অপরাধী সে কোনো দলের কিংবা মতেরই হোক না কেন, কোনো ছাড় নেই। সমাজে আশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করতে বর্তমান সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। জনস্বার্থ বিনষ্টকারী এইসব অপরাধী আইনের ফাঁক-ফোকর দিয়ে যাতে রক্ষা না পায়, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে তিনি মেঘনা থানার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বুধবার কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলায় সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, পলাতক আওয়ামী লীগ সরকার দু:শাসন, জুলুম নিপীড়ন চালিয়ে দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী অগ্রনায়ক হয়ে ফ্যাসিবাদের ধ্বংসস্তুপ থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে শির উঁচু করে দাঁড়াবে। মেঘনার সভায় ইউএনও মৌসুমী আক্তার সভাপতিত্ব করেন।

ড. মোশাররফ বলেন, জনগণের স্বার্থরক্ষায় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারী বালুখেকো, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদকাসক্ত, কিশোর গ্যাং এবং মাদক কারবারিদের শক্ত হাতে প্রতিহত করা হবে। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে মেঘনা উপজেলার কিছু এলাকায় জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত, অবহেলিত রয়েছে। তারা নানা বঞ্চনা ও দুর্ভোগের শিকার। এইসব এলাকায় নতুন রাস্তা ও প্রয়োজনীয় সেতু নির্মাণ করে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। যাতে এই অঞ্চলের মানুষও উন্নয়নের সমান সুযোগ পায়। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন। নতুবা জনগণের কাছে আপনাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। কোনো প্রকার গাফিলতি কিংবা শৈথিল্য বরদাশত করা হবে না।

মেঘনা উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে দুপুরে ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র, স্প্রেয়ার, এলএলপি এবং ক্যানভাস পাইপ বিতরণ করেন। ড. খন্দকার মারুফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন , মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা উপ-কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মো. রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম. এম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক দিলারা শিরীন, যুগ্ম আহবায়ক আব্দুস গাফ্ফার,যুগ্ম আহবায়ক নয়ন, যুগ্ম আহবায়ক প্রফেসর শহীদুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

 আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেঘনায় কৃষকদের মাঝে উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত : ০৫:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬