পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরশুরাম উপজেলার ঐতিহ্যবাহী পরশুরাম বাজারে বিশাল গরু-ছাগলের হাট। হাটটিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু, ছাগল ও মহিষ কোরবানির জন্য সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে ক্রেতা, বিক্রেতা ও পাইকারদের উপস্থিতিতে বাজারটি হয়ে উঠছে প্রাণবন্ত ও জমজমাট।
বাজারের সংশ্লিষ্টরা জানান, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে নেওয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা। বিশুদ্ধ পানি পান, পশু বাঁধার নির্দিষ্ট স্থান, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও দূর থেকে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য খাবারের হোটেলসহ প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এ বাজারে আছে।
ঐতিহ্যবাহী পরশুরাম বাজার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় ইজারাদার ও স্থানীয় এলাকাবাসী। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সর্বক্ষণ নজরদারিও করা এবং পশুর চিকিৎসকের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়। বাজার ঘুরে দেখা যায় এবারে গরুর হাটে দেশীয় প্রজাতির গরুর সমারহ বেশি। বাশপদুয়ার ৮০ উদ্ধ জামাল মোল্লা বলেন এবারে ভারত থেকে গরু না আসলেও আমাদের দেশে প্রচুর পরিমাণে দেশি গরুর রয়েছে এবং দাম ও মোটামুটি অন্যান্য বছরে তুলনায় কম। বিক্রেতারা আশা করছেন এবারে গরুতে ভালো দাম পাওয়া যাবে। আর ক্রেতারা ভাবছেন অন্যান্য বছরের তুলনা এ বছর গরুর দাম কিছুটা হলেও কম পাওয়া যায়।



















