০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

কচুক্ষেতে গোপনে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নওগাঁ জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় প্রায় ২ দশমিক ৫০ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে ২০২৬ তারিখে ডিবির একটি বিশেষ টিম মান্দা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার রামনগর গ্রামের এক ব্যক্তি তার কচুক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছ রোপণ করে পরিচর্যা করছেন। তথ্যের সত্যতা যাচাই শেষে ডিবি পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানে রামনগর গ্রামের নিতাই কুমার মণ্ডল (৪৫), পিতা- নন্দ কুমার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কচুক্ষেতে তল্লাশি চালিয়ে একটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছটির ওজন প্রায় ২ দশমিক ৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছটি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নিতাই কুমার মণ্ডলের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কচুক্ষেতে গোপনে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

প্রকাশিত : ০৫:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬