০৩ জুন’ ২০২৬ কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামের এক গৃহবধু কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আকাশের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। মিম খাতুনের তানহা নামের ৫ বছরের এক কন্যা শিশু রয়েছে। সে হস্তশিল্পের কাজ করতো।
নিহতের ছোট ভাই আবির জানান, আমার দুলাভাই আকাশ একজন মাদকাশক্ত। সে প্রায় মাদকের টাকার জন্য আমার বোন মিমকে নির্যাতন করত। গত ০১জুন আমার বাড়ী জুগিয়ায় থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যাবহারিত মোবাইল ফোন নিয়ে চলে আসে। আমার বোন সেই মোবাইল ফোন নিতে আমার দুলা ভাইয়ের বাসায় গেলে তাকে বেধড়ক মারপিট করে এবং ঘড়ের ডাবের সাথে ঝুলিয়ে আত্বহত্যার নাটক সাজায়। এরপর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আমার বোনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের সঠিক বিচার চান নিহতের পরিবার।
সুরতহাল করতে আসা কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম জানান, নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিন্ন রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডিএস,/






















