০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করল প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। বুধবার সকালে কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাচীন সেতুটির সংস্কার কাজ পরিদর্শন করেন। এর আগে কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক সেতুটির সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার দ্বিতীয় দফায় কমিটির পক্ষ থেকে সেতুটির সংস্কার কাজ পরিদর্শন করা হয়।

সংস্কার কাজ পরিদর্শনকালে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, “সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের প্রত্নসম্পদ। এগুলো সংরক্ষণ ও সংস্কার করা জরুরি। পাশাপাশি এসব প্রত্নসম্পদের ওপর গবেষণা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা দরকার। আমাদের কমিটিসহ যারা দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের প্রত্নসম্পদ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া সরকারকে ধন্যবাদ জানাই, দেরিতে হলেও তারা সেতুটির সংস্কার কাজ শুরু করেছেন।”

পরিদর্শন শেষে কমিটির সদস্যরা তাদের প্রতিক্রিয়ায় জানান, মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কারকাজে বেশ কিছু ত্রুটি লক্ষ করা গেছে। সেতুর পিলারের নিচে কোনো ধরনের সংস্কারকাজ করা হচ্ছে না, যা সেতুটির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া সেতুটি যে প্রক্রিয়ায় সংস্কার করার কথা, সেই প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। সেতুটির স্থায়িত্ব বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ও মানসম্মত সংস্কারকাজ হচ্ছে না বলেও অভিযোগ করেন পরিদর্শনকারীরা।

পানাম সেতু পরিদর্শন দলে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান এবং সংগঠক রোকেয়া আক্তার প্রমুখ।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৫:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬