০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লালমোহনে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে দ্বীপ উন্নয়ন সোসাইটি

ভোলার লালমোহন উপজেলায় দরিদ্র ও অসচ্ছল পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস)।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার আবুগঞ্জ বাজারে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে বিশেষ অনুদানভিত্তিক ছাগল পালন কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য প্রশিক্ষণ ও ছাগল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসের নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মো. মাসুদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ছাগল পালন একটি লাভজনক ও টেকসই আয়বর্ধক উদ্যোগ। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন। পাশাপাশি সফল উপকারভোগীদের ভবিষ্যতে আরও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।অনুষ্ঠান শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ২৫ জন হতদরিদ্র পরিবারের মধ্যে মোট ৫০টি বকরী ছাগল বিতরণ করা হয়।

ডিএস,.

ট্যাগ :

লালমোহনে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে দ্বীপ উন্নয়ন সোসাইটি

প্রকাশিত : ০৫:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬