০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন মামুন হোসেন ভূঁইয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের কৃতী সন্তান ও সাবেক ছাত্রনেতা মো. মামুন হোসেন ভূঁইয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা জেলার দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের কৃতী সন্তান ও সাবেক ছাত্রনেতা মো. মামুন হোসেন ভূঁইয়া। এ খবরে দাউদকান্দিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

মামুন হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে বিএনপির দুঃসময়ে ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পোড়খাওয়া এ রাজনৈতিক ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও। তাঁর
সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে এবার তাঁকে কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মামুন হোসেন ভূঁইয়া বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করছি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “দলের এই দায়িত্ব আমার জন্য গর্বের, একই সঙ্গে এটি একটি বড় চ্যালেঞ্জ। আমি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে কাজ করব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখব।”
নতুন এই দায়িত্ব লাভ করায় দাউদকান্দির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।

দাউদকান্দির কৃতি সন্তান মামুন হোসেন ভূইয়াকে নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক ঘোষণা করায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে ৫ জুন (শুক্রবার) বাদ জুম্ম দাউদকান্দি বড় মসজিদ বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দাউদকান্দি পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম এবং সিনিয়র সহ- সভাপতি পিটার চৌধুরীসহ স্থানীয় আগত মুসুল্লিগণ।

ট্যাগ :

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হলেন মামুন হোসেন ভূঁইয়া

প্রকাশিত : ০৫:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬