০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেলো আরেক বন্ধুর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২২) নামের আরেক বন্ধু নিহত হয়েছে। নিহত আনোয়ার উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াসউদ্দিন চৌধুরীর ছেলে।

গত শুক্রবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ছুরিকাঘাত করা অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা দুজন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা যায়। নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে আনোয়ার প্রতিবাদ করেছিলেন।এ ঘটনাকে কেন্দ্র করে সাব্বিরের সঙ্গে আনোয়ারের কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার রাতে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিলো। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে কসবা থানায় অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেলো আরেক বন্ধুর

প্রকাশিত : ০৩:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬