২২ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শুক্রবার বিকেল ৪ টা থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত নানা কারনে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিলো। রাতে ও সকালে এই যানজট বেড়ে ২০ কিলোমিটারে টেকেঠিলো।
শনিবার দুপুর ২ টার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ দিকে যমুনা সেতুতে রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪০ হাজার ৫৮০ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। ২৩ ঘন্টায় যমুনা সেতুর উপর ২৪ টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত যানবাহন সরাতে যে সময় লেগেছে, এতে আরও গন্তব্যে যাওয়া মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ডিএস./



















