মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক জাতীয় মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহতের নাম লোকমান মিয়া (২৬)। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায়। সে মো. শাহ আলম মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ স্টেশনের ওসি মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পিকআপভ্যানের চালক লোকমান মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএস./



















