০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দিনাজপুর সদরের চহরা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।

তিনটি পরিবারের মধ্যে আব্দুল মজিদকে ৪০ হাজার ও অন্য দুই পরিবারের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা প্রদান করা হয়।চেক প্রদানের সময় আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রশিদ ফজলু, সাংগঠনিক সম্পাদক আবু আনোয়ার সাদাত সাগর, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ গুলজার হোসেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোস্তফা হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আব্দুল মজিদসসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, কিছুদিন আগে বৈদ্যুতিক সব সার্কিটের আগুনে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চহরা গ্রামের মোঃ আব্দুল মান্নান, মোঃ মোফাজ্জল হোসেন ও মোঃ আব্দুল মজিদ এর বসতঘরের ভিতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার নিঃস্ব হয়ে পড়ে।

ডিএস

ট্যাগ :

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ

দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬