০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন প্রধান সহকারী ইউনুস আলী

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক বদলির আদেশ অনুযায়ী পুনরায় কুড়িগ্রাম সদর হাসপাতালে যোগদান করেছেন প্রধান সহকারী (উচ্চমান সহকারী) ইউনুস আলী। তার পুনরায় যোগদানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ইউনুস আলী এর আগে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রশাসনিক শাখায় দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে বদলিজনিত কারণে তিনি উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। সেখানে প্রায় তিন মাস কর্মরত থাকার পর স্বাস্থ্য অধিদপ্তর তার কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও প্রশাসনিক অভিজ্ঞতার মূল্যায়ন করে পুনরায় কুড়িগ্রাম সদর হাসপাতালে বদলি করে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনিক কার্যক্রমে অভিজ্ঞ এই কর্মকর্তা কর্মস্থলে আন্তরিকতা ও দ্রুত সেবাদানের জন্য পরিচিত। বিভিন্ন দাপ্তরিক কাজ নিষ্পত্তি, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং রোগীসেবার সহায়ক প্রশাসনিক কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

এলাকার একাধিক সেবাগ্রহীতা বলেন, ইউনুস আলী সদর হাসপাতালে যোগদান করায় সাধারণ মানুষ আবারও দ্রুত ও সহজ প্রশাসনিক সেবা পাবে বলে তারা আশা করছেন।
কুড়িগ্রাম সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার রোকেয়া মন্ডল বলেন, “ইউনুস আলী স্টাফ হিসেবে অত্যন্ত ভদ্র ও দায়িত্বশীল। তিনি সবার সঙ্গে সুন্দর আচরণ করেন এবং কাজের প্রতি খুব আন্তরিক।”

পুনরায় যোগদান শেষে ইউনুস আলী বলেন, “আমি পূর্বে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রশাসনিক শাখায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। জেলার মানুষ প্রত্যাশা করে আমি যেন সদর হাসপাতালে কাজ করি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরনেওয়াজ বলেন, “ইউনুস আলী একজন অভিজ্ঞ ও কর্মদক্ষ কর্মকর্তা। তার পুনরায় যোগদানে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।”

ডিএস./

ট্যাগ :

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন প্রধান সহকারী ইউনুস আলী

প্রকাশিত : ০৫:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬