জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামের খোলা মাঠে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের পরিবার ও এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে তার পরিচয় জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের উসমান আলীর বড় ছেলে মোঃ নিপু মিয়া(৩৫)নিহতের দুটি সন্তান এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামের ধান খেত মাঠে মজিবর রহমান ও মিষ্টার এর সেচ পাম্পের জন্য টানানো বিদ্যুতের সার্ভিস তার রবিবার গভীর রাতে নিপু মিয়া বিদ্যুৎ এর তার চুরি করতে যায়। এ সময় সার্ভিস তারে জডিয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।
সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশ কে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত নিপু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ডিএস./





















