০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

পাবনা শহরে চরমপন্থি সদস্য সহ দুই খুন

পাবনা শহরে দুটি মোটরসাইকেলে এসে আলী হোসেন (৫৩) নামের এক চরমপন্থী সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭ টার দিকে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান গেইটের সামনে এ ঘটনা ঘটে। এর আগে একইদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে মনিরুল ইসলাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা।

নিহত আলী হোসেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে তিনি চরমপন্থী দল নকশালের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আর নিহত কলেজ ছাত্র মনিরুল ইসলাম সাঁথিয়া থানার শিবরামপুর পশ্চিমপাড়ার মুন্নাফ আলীর ছেলে। এঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করেছে পুলিশ। রাকিব একই এলাকার আলম হুজুরের ছেলে।

পুলিশ জানায়, আলী হোসেনের ছেলে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় আজও সন্ধ্যার দিকে বাড়ি থেকে রিকশায় করে ছেলেকে মাদ্রাসায় নামিয়ে দিতে এসেছিলেন আলী হোসেন। তাদের বহনকারী রিকশাটি জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান গেইটে এসে পৌঁছালে রিকশা থেকে নামার মুহুর্তে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এর আগে এদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকার পাবনা পেট্রোলিয়াম পাম্পের পেছনে নিহত মনিরুল ও রাকিবের মধ্যে ঝামেলা বাধে। এসময় রাকিব মনিরুলকে ছুরিকাঘাতে জখম করে পাশের একটি কচুরীপানা আচ্ছাদিত পুকুরে লুকিয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এদিকে মনিরুলকে আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, আমরা আলী হোসেন হত্যার ঘটনাস্থেল রয়েছি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, উনি রিকশা থেকে নামবেন – এমন সময় দুটি মোটরসাইকেলে অল্পবয়সী চার তরুণ এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যাচ্ছে। নিহত আলী হোসেন নকশালদের সাথে চলাফেরা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। আর বিকেলে কলেজছাত্র মনিরুল হত্যার কারণ এখনো জানা যায়নি। উভয় হত্যা নিয়ে পুলিশ কাজ করছে। পরে এবিষয়গুলোতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ডিএস./

ট্যাগ :

প্রবাসীর স্ত্রীর বাসা থেকে পুলিশ সদস্য আটক, এলাকায় চাঞ্চল্য

পাবনা শহরে চরমপন্থি সদস্য সহ দুই খুন

প্রকাশিত : ০৫:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬