০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

প্রবাসীর স্ত্রীর বাসা থেকে পুলিশ সদস্য আটক, এলাকায় চাঞ্চল্য

রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে স্থানীয়রা আটক করার ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জুন) রাতে মাহিগঞ্জের কবিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার(৯জুন)দুপুরে ঘটনা সম্পর্কে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হওয়া ওই ব্যক্তি রংপুর রিজার্ভ ফোর্সে কর্মরত একজন পুলিশ সদস্য। তিনি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ওই প্রবাসীর স্ত্রীও তার নিজ বাসায় বসবাস করছিলেন এবং তার একটি কন্যা সন্তান রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যা বা রাতের দিকে পুলিশ সদস্য রনি প্রবাসীর স্ত্রীর বাসায় প্রবেশ করেন। বিষয়টি এলাকাবাসীর কাছে সন্দেহজনক মনে হলে তারা নজরদারি শুরু করেন।কিছুক্ষণ পর স্থানীয়রা দাবি করেন, তারা ওই পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে।

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আটক দুইজনকে মাহিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে, ঘটনার পর প্রবাসীর পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানা গেছে। সৌদি আরবে অবস্থানরত স্বামী তার পরিবারের সহায়তায় এ বিষয়ে মামলা করবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনা সম্পর্কে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দু’জনকেই থানায় নিয়ে আসি।পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে তার ইউনিটে রিজার্ভ ফোর্সে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।তিনি আরও জানান, তদন্তের পর প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের একাংশ বিষয়টিকে অনৈতিক সম্পর্কের অভিযোগ হিসেবে দেখলেও, কেউ কেউ বলছেন-বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।কেউ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন।

পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হতে পারে, যদি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।

ডিএস./

ট্যাগ :

প্রকাশিত : ০৫:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬