শেরপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নের সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১০জুন) বিকেলের দিকে শেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম খান, সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের কার্যকারী সভাপতি রফিক মজিদ ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
এ সময় উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন ডায়নামিক আইটির পরিচালক আব্দুস ছাত্তার রনি, সংগঠক বাবুল মিয়া ও নারী নেত্রী শাপলা খাতুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান।
সভায় বক্তারা, দেশের এবং সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, বাল্যবিয়ে ও মাদক এর প্রতিরোধে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। একই সাথে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, বা মব সৃষ্টি করা যাবে না, যেখানেই নিরীহ বা সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার বা নির্যাতন হবে সেখানেই আইনের আশ্রয় নেওয়ার জন্য যুব সমাজকে সহযোগিতা করতে হবে। অন্যায়কারীকে আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক এবং জুয়া বন্ধে সোচ্চার হতে হবে।
ডিএস./




















