০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার, হত্যার আলামত খতিয়ে দেখছে পুলিশ

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি-ভীমপুর সড়কের পাশে বারোমাসি বিল থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নওগাঁ সদর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে মরদেহের অবস্থান ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক বলে মনে হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে হত্যা করে মরদেহ বিলে ফেলে রেখে যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার, হত্যার আলামত খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশিত : ০৬:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬