০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

রাণীশংকৈলে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা ‘ষড়জ শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইশরাফিল শাহিন। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, কবি ও গবেষক তারেক রেজা। এসময় জাতীয় কবির সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শনের ওপর আলোকপাত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, বিশিষ্ট কবি, সাংবাদিক ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, অধ্যাপক প্রশান্ত কুমার বসাকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্রোহী কবি নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা এবং বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। প্রধান অতিথি ড. ইশরাফিল শাহীন তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও বিপ্লবী চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ষড়জ শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নজরুলসংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম ফেরদৌস বাহার ও দিলারা বেগম।

ডিএস./

ট্যাগ :

ঝিনাইদহ সীমান্তে ৭ দিনে ৫ বার পুশ ইনের চেষ্টা প্রতিহত, বিজিবির সঙ্গে পাহারায় এলাকাবাসী

রাণীশংকৈলে জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন

প্রকাশিত : ০২:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬