০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নতুন রূপে ফুলগাজীর প্রবেশ তোরণ, উদ্বোধন করলে এমপি রফিকুল আলম মজনু

ফেনীর ফুলগাজী উপজেলার সৌন্দর্য ও স্বকীয়তাকে নতুন মাত্রা দিতে উপজেলার দুটি প্রধান প্রবেশ তোরণ সম্পূর্ণ টাইলস দিয়ে পুনঃসংস্কার করা হয়েছে। আধুনিক নান্দনিকতা ও শিল্পভাবনার সমন্বয়ে নির্মিত তোরণ দুটি ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার কৃতি সন্তান ও তরুণ সমাজসেবক বাবু চৌধুরীর তত্ত্বাবধানে, আনন্দপুর ইউনিয়ন পরিষদের ভূমি উন্নয়ন করের অর্থায়নে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম-এর সার্বিক সহযোগিতায় পুনঃসংস্কারের কাজ সম্পন্ন হয়।

নতুন নকশায় তোরণ দুটিকে এমনভাবে সাজানো হয়েছে, যা ফুলগাজীর ঐতিহ্য, সম্ভাবনা ও অগ্রযাত্রার প্রতীক হিসেবে কাজ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, আকর্ষণীয় এই স্থাপনাগুলো উপজেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি দর্শনার্থীদেরও মুগ্ধ করবে।

তোরণ দুটির নকশা প্রণয়ন করেছেন গণচারু শিল্পী সুনীল দাস। তাঁর শিল্পভাবনায় স্থান পেয়েছে উত্তাল সমুদ্রের বুকে এগিয়ে চলা তরী, তারুণ্যের শক্তির প্রতীক, সুদূরপ্রসারী দরজা, জ্ঞানের আলো এবং প্রজ্বলিত প্রদীপ। শিল্পী জানান, প্রতিটি উপাদানের মধ্য দিয়ে তিনি তাঁর প্রায় পাঁচ দশকের শিল্পসাধনা ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন।

আগামী ১২ জুন (শুক্রবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তোরণ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সী রফিকুল আলম মজনু। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন রূপে সজ্জিত প্রবেশ তোরণগুলো ফুলগাজীর উন্নয়ন, সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ডিএস./

ট্যাগ :

ঝিনাইদহ সীমান্তে ৭ দিনে ৫ বার পুশ ইনের চেষ্টা প্রতিহত, বিজিবির সঙ্গে পাহারায় এলাকাবাসী

নতুন রূপে ফুলগাজীর প্রবেশ তোরণ, উদ্বোধন করলে এমপি রফিকুল আলম মজনু

প্রকাশিত : ০৩:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬