আসন্ন ফরিদপুর ডায়াবেটিক সমিতি ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম. টি. আখতার টুটুল। দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুর ডায়াবেটিক সমিতির সদস্যদের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন বলে জানিয়েছেন সমিতির অনেক সদস্য।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম. টি. আখতার টুটুল বলেন, ফরিদপুর ডায়াবেটিক সমিতিকে আরও আধুনিক, স্বচ্ছ ও সদস্যবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া, হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “ডায়াবেটিক সমিতি শুধু একটি চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, এটি মানুষের আস্থার জায়গা। সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি জবাবদিহিমূলক ও সেবামুখী প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।”
সমিতির সদস্যদের অনেকেই জানান, এম. টি. আখতার টুটুল একজন পরীক্ষিত বন্ধু ও সমাজসেবক হিসেবে পরিচিত। তাঁর সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা ফরিদপুর ডায়াবেটিক সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আগামী নির্বাচনে সদস্যদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম. টি. আখতার টুটুল।
ডিএস./



















