০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন যশোরে

যশোরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) নব কিশলয় স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, যশোরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন, সামাজিক বন অঞ্চলের কর্মকর্তা রশিদ-অর-রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, রেঞ্জ কর্মকর্তা এম এম মিজানুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, সড়কের দুই পাশ, নদ-নদীর তীর, পতিত জমি এবং বসতবাড়িতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পরিবেশবিদরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, পরিকল্পনা অনুযায়ী কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব হলে যশোর পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ক্ষেত্রে দেশের অন্যতম মডেল জেলায় পরিণত হতে পারে।

ডিএস..

ট্যাগ :

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন যশোরে

প্রকাশিত : ০২:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬