০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় পরশুরামে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার পরশুরাম উপজেলা আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩/০৬/২০২৬) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফেনী ১ আসনের মাননীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

মজনু বলেন বলেন, টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে উপযুক্ত স্থানে সঠিক প্রজাতির গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সবুজায়ন কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার সকল উপজেলাতেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ জেলার পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং সবুজ আচ্ছাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এর আগে তিনি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ভেদা খালের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।

বক্তারা বলেন, ভেদা খালের পুনঃখননের পাশাপাশি খালের দুই তীরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে খালের তীরভাঙন রোধ, জীববৈচিত্র্য বৃদ্ধি এবং এলাকার সৌন্দর্য বর্ধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণকে শুধু গাছ রোপণ নয়, বরং রোপিত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও গুরুত্বারোপ করা হয়। কারণ একটি গাছ শুধু পরিবেশকে সমৃদ্ধ করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সাথেও ওতপ্রোতভাবে জড়িত।

“একটি গাছ, একটি প্রাণসবুজ হোক বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে ভেদা খালের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ডিএস./

ট্যাগ :

নওগাঁ শহরজুড়ে বসছে সিসিটিভি ও নাইট ভিশন ক্যামেরা, ডিজিটাল নিরাপত্তায় নতুন উদ্যোগ’

প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় পরশুরামে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:২১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬