০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লালকার্ড

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের কারণে শ্রমবাজারে অদক্ষ জনশক্তি তৈরি হচ্ছে এবং খাতের উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হচ্ছে। এমন অভিযোগ তুলে লালমনিরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে লালকার্ড প্রদর্শন ও মানবন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের মিশন মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, শিশুশ্রমকে লালকার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রান্তবৃদ্ধদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি।

সনাকের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক বীর প্রতীক বলেন, বর্জ্য ব্যবস্থাপনা একটি সম্ভাবনাময় খাত। কিন্তু এখানে শিশুশ্রম থাকায় দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে না। ফলে খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য খাতে শিশুশ্রমের জন্য নিরাপদ ও ঝুঁকিপূর্ণ কাজের তালিকা যুগোপযোগী করে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বিন্যাসের দাবি জানান।

টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম বলেন, ই-ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। এ খাতে দক্ষ জনবল তৈরি করতে হলে শিশুশ্রম নির্মূল করে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন, বর্জ্য সংগ্রহে শিশুশ্রম নজরদারির জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাকে ওয়ার্ডভিত্তিক তথ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। পাশাপাশি ওয়ার্ডের বাসিন্দা ও প্রাথমিক কাউন্সেলর সাপোর্ট গ্রুপ পিএসিজির মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।

সনাক সদস্য রিয়াজুল হক সরকার বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিদ্যমান শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিটকে আরও কার্যকর করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা খাতের জন্য বিশেষায়িত শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট গঠন এবং জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সাথে সমন্বয় জরুরি। মানবন্ধনে সনাকের সহ-সভাপতি রওশানা মাজিয়া, সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, ডা. আশিক ইকবাল মিলনসহ ইয়ুথ-এসিএস সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচি শেষে বক্তারা শিশুশ্রম নিরসন আইন ২০০৬ কঠোরভাবে প্রয়োগ এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণ নির্মূলের দাবি জানান।

ডিএস./

ট্যাগ :

প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মাটিরাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লালকার্ড

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

প্রকাশিত : ০৪:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬