০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বুড়িচংয়ে কাঁচা রাস্তা পাকা করনের দাবীতে মানববন্ধন

কাঁচা রাস্তা পাকা করার দাবিতে কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালী কৃষ্ণনগর গ্রামের বাসীন্দারা মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১০ টার সময় কালী কৃষ্ণনগর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে গ্রামের কাঁদাযুক্ত রাস্তায় ওই মানববন্ধন হয়। এতে গ্রামের শিক্ষার্থীর শ্রমিক দিনমজুর ও বিভিন্ন শ্রেণি-প্রেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে স্হানীয় জনতা কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী জসীম উদ্দিনের সুদৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন মাস্টার,বিমান বাহিনী কর্মকর্তা রুহুল আমিন,সমাজসেবক মতিন মিয়া,আঃ মান্নান সহ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন দীর্ঘদিন ধরে জামতলা দক্ষিণ পাড়া মসজিদ হতে আব্দুল মতিন মাস্টারের বাড়ি পর্যন্ত কালীকৃষ্ণনগরের কাঁচা রাস্তাটি দিয়ে বর্ষা মৌসুমে পথচারীদের চলাচল করতে ব্যাপক কষ্ট হয়। দেড় কিলোমিটার কাঁচা সড়কে গর্ত ও কাদা জমে আছে। কিন্তু এই গ্রামের সকল সড়ক পাকা হলেও সংগ্রামের পর এ পর্যন্ত এই রাস্তায় কোন ইটের ছোঁয়া লাগেনি।বিগত বছরগুলোতে ইউনিয়ন পরিষদের সদস্য এমনকি চেয়ারম্যানকে বলেও রাস্তা সংস্কার হয়নি।এতে অন্তঃসত্ত্বা মা,বয়স্ক ব্যক্তি অসুস্থ লোকজনকে হাসপাতালে নেওয়া যাচ্ছে না।কোন যানবাহন এই গ্রামে ঢুকতে চায় না।এ রাস্তাটি দিয়ে গ্রামের মানুষ প্রতিনিয়ত পাশের গ্রামের হাটে বাজার করতে যায়।সড়কটি পাকা হলে অন্তত দুইশত পরিবারের লোক উপকার পাবে।অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিমান বাহিনী কর্মকর্তা রুহুল আমীন বলেন,বহুবার সড়ক পাকা করার জন্য বলেছি,কোন কাজ হয়নি।এলাকাবাসীর কর্মসূচি ও দাবি প্রসঙ্গে উপজেলা ইন্জি. বলেন আপনাদের দাবি এবং কষ্টের কথা আমি শুনেছি।দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে রাস্তার সংস্কার করা হবে।

ডিএস./

ট্যাগ :

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

বুড়িচংয়ে কাঁচা রাস্তা পাকা করনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত : ০৩:২৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬