০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় জনস্রোত, যেন নীল সাদা ঢেউ

ফুটবল উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। সেই আঁচ লেগেছে বাংলাদেশের আনাচে কানাচে। ঝিনাইদহেও ফুটবল উন্মাদনায় মেতেছেন ভক্তরা। আর্জেন্টিনার সমর্থকরা আয়োজন করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে আকাশি নীল আর সাদা রঙের ঢেউ যেন নেমে আসে শহর জুড়ে। এ শোভাযাত্রায় বিভিন্ন বয়সের আর্জেন্টিনা সমর্থকরা অংশ নেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহ এর উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরিহিত শত শত ফুটবলপ্রেমী তরুণ-তরুণী, শিশুসহ বিভিন্ন বয়সী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা ও রঙ বেরঙের বেলুন নিয়ে শোভাযাত্রায় আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা। বিশ্বকাপের থিম সংগীতের সাথে নেচে গেয়ে মেতে ওঠেন বিশ্বকাপের উন্মাদনায়। পুরো শোভাযাত্রার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার একটি বিশাল পতাকা, যা সমর্থকরা দলবেঁধে কাঁধে বহন করে সড়ক প্রদক্ষিণ করেন।

আর্জেন্টাইন সমর্থকদের এই আয়োজনকে আরও আকর্ষণীয় ও উৎসবমুখর করে তোলে আর্জেন্টিনার পতাকায় সজ্জিত বেশ কিছু প্রাইভেটকার, ছাদখোলা জিপ গাড়ি, বিশেষ মোটরবাইক শো, ব্যান্ড পার্টি ও ডিজে টিম। আকাশে উড়ানো হয় আকাশি-সাদা রঙের বেলুন এবং ওড়ানো হয় রঙিন স্মোক (ধোঁয়া)। সমর্থকদের মুহুর্মুহু স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে তালে পুরো শহরজুড়ে এক আনন্দঘন ও অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়।

ঝিনাইদহ ফ্যান ক্লাবের স্টাইকার ভলেন্টিয়ার শাহীনুর রহমান লিটন বলেন, ‘প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় সমর্থকরা অংশ নিয়েছে। এটি সব সমর্থকদের কৃতিত্ব। আশা করছি, এবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। সেই সাথে আশা করি, বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে। আমরা এই উন্মাদনা কে উৎসবে রূপ দিতে চেয়েছি। যে দলই চ্যাম্পিয়ন হোক, ফুটবল জিতে যাক।’

এর আগে শহিদ মিনার চত্বরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা সদস্য ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এম. রায়হান, আর্জেন্টিনা ফ্যান ক্লাবের ডিফেন্ডার ভলেন্টিয়ার আহসান জিকু, কিপার ভলেন্টিয়ার শাহজাহান নবীন, মিডফিল্ড ভলেন্টিয়ার সামিউল পারভেজ সামি সমর্থকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন।

ডিএস./

ট্যাগ :

ওয়েবসাইট ক্লোন করে এআই-ভিত্তিক প্রতারণা গ্রেফতার: ৩

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় জনস্রোত, যেন নীল সাদা ঢেউ

প্রকাশিত : ০৫:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬